বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: ক্রিকেট মাঠে রাতের অপেক্ষা। দুবাইয়ে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগেই কলম্বোর সবুজ গ্যালারিতে বাজল লাল-সবুজের জয়ের সুর। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ কিশোর দল।

ম্যাচের শুরুতেই ঝড় তোলে লাল-সবুজের তরুণরা। প্রথম চার মিনিটেই দুই গোল করে কার্যত নির্ধারণ করে দেয় খেলার ভাগ্য। তৃতীয় মিনিটে পাকিস্তানি গোলরক্ষকের ভুলে গোল পায় বাংলাদেশ। সতীর্থকে বল দিতে গিয়ে বিপদ ডেকে আনেন গোলরক্ষক, তার গ্রিপ ফসকে যাওয়া বল কেড়ে নিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ঠান্ডা মাথায় জালে পাঠান।

এর এক মিনিট পরই আসে দ্বিতীয় গোল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত একক কৌশলে পাকিস্তানের ডিফেন্ডারদের কাটিয়ে কোনাকুনি জোরালো শটে বল জালে জড়ান ফরোয়ার্ড অপু। মুহূর্তেই ২-০-তে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর অবশ্য আর গোলের দেখা পায়নি দুদলই। পাকিস্তান চেষ্টা করেছে ব্যবধান কমাতে, বাংলাদেশও চেয়েছে লিড বাড়াতে। তবে গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলের দেখা পায়নি কোনো দল।

গ্রুপ পর্বে পাকিস্তান ছিল শক্তিশালী প্রতিপক্ষ। টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। তবে আজ বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি। গ্রুপের শেষ ম্যাচে ভারতকে কঠিন লড়াই দিলেও সেমিতে এসে গোলশূন্য বিদায় নিতে হলো তাদের।

এদিকে আজ রাতেই একই ভেন্যুতে নেপাল ও ভারতের মধ্যে হবে দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে ২৭ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ কিশোররা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews