1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ-প্রধানমন্ত্রী ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তাকে রদবদল দেশের মোট রিজার্ভ ৩৫.৩০ বিলিয়ন ডলার পদত্যাগ করবো না-মমতা পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা দাকোপের কামারখোলায় বাসন্তী মন্দিরের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির ১২তম সভা অনুষ্ঠিত পাইকগাছায় বাকপ্রতিবন্ধীর বসতঘর আগুন; সর্বস্বান্ত পরিবার ভোলায় আগ্নেয়াস্ত্র গুলি ও গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং

বিনামূল্যে সার ও শীতকালিন বিভিন্ন সবজি বীজ পেলেন ৫৩০ কৃষক

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৫৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে ৫৩০ জন প্রকৃত সবজি চাষিকে বিনামূল্যে রাসায়নিক সার ও শীতকালিন বিভিন্ন সবজি বীজ দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ উপজেলা কৃষি দপ্তর থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫৩০ জন সবজি চাষিকে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার এবং শীতকালিন বিভিন্ন সবজি বীজ দেওয়া হয়েছে। তারমেধ্যে ২০০ জনকে জনপ্রতি ৫০০ গ্রাম বসতবাড়িতে চাষযোগ্য শীতকালিন শাকসবজি বীজ, ৫০ জনকে জনপ্রতি ২০০ গ্রাম লাউ বীজ, ১০০ জনকে জনপ্রতি ৪০ গ্রাম বেগুন বীজ, ১০০ জনকে জনপ্রতি ৬০ গ্রাম মিষ্টি কুমড়া বীজ, ৮০ জনকে জনপ্রতি ৪০ গ্রাম শসার বীজ এবং ৩৩০ জন চাষিকে জনপ্রতি ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
সার ও বীজ বিতরণকালে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আহম্মেদ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুম্মান হোসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ফয়সাল ও পরিসংখ্যান কর্মকর্তা জনি সরকার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট