সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাঁচ পদে এগার প্রার্থী.চিতলমারী ব্যবসায়ীদের নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা তুঙ্গে

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনের আলোচনা-সমালোচনা উপজেলার সর্বত্র চাউর হচ্ছে। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেঁয়ে গেছে বাজারের অলিগলি। ভোটারদের মধ্যে লক্ষ্য করা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কে কাকে ভোট দিবেন, কে হারবেন, কে জিতবেন এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
গত ৮ নভেম্বর রাতে বাজার ব্যবসায়ী ব্যবস্থপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু তফশীল ঘোষণা করেন। তফশীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) নির্বাচন। এ নির্বাচনে ৫টি পদের বিপরীতে মোট ১১ জন প্রার্থী রয়েছেন। ব্যাবসায়ী কমিটির এই ভোট যুদ্ধে জয়লাভের আশায় তাঁরা শীতকে উপেক্ষা করে দিনরাত ভোট ও দোয়া-আশীর্বাদ কামনা করছেন। ভোটারদের তথ্যমতে, ১৭ বছর পরের এ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
আগামী ২৮ নভেম্বরের ভোটযুদ্ধে যারা অংশ গ্রহণ করছেন তারা হলেন, সভাপতি পদে মোঃ শহর আলী গাজী, মোঃ শোয়েব হোসেন গাজী ও মোঃ মনিরুজ্জামান খান। সাধারন সম্পাদক পদে শেখ আসাদুজ্জামান ও জয়নুল পারভেজ সুমন। সাংগঠনিক পদে মোঃ রাসেল শেখ ও সাদ্দাম শেখ। দপ্তর সম্পাদক পদে সৈয়দ সিব্বির হাসান ও অনুপম সাহা। কোষাধ্যক্ষ পদে রাজু তালুকদার ও লিটন। এ নির্বাচনে মোট ৭০৮ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে ডিসেম্বরে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে শেখ হাফিজুর রহমান সভাপতি পদে এবং মোঃ শহর আলী গাজী সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেন। কিছুদিন পর ছাত্রলীগের তৎকালীন সভাপতি শহীদুল ইসলাম লিটন মুন্সি আহবায়ক হন। তাঁর দীর্ঘদিনের ক্ষমতায়নের ফলে আর কোন নির্বাচন হয়নি। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews