রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পেয়েছে ভারত, বিবেচনা চলছে-রণধীর জয়সওয়াল

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারত জানিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার যে চিঠি পাঠানো হয়েছে, তা নিয়ে ‘ভেবে দেখা হচ্ছে’। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “হ্যাঁ, আমরা একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।”

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধ বাংলাদেশের পক্ষ থেকে নতুন করে পাঠানো হয়েছে। সূত্র জানায়, শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতা নেতৃত্বাধীন আন্দোলনের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব।”

এর আগে, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার দুটি চিঠি বাংলাদেশ পাঠিয়েছিল। এক চিঠি গেল বছরের ডিসেম্বরে এবং সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পর দ্বিতীয়বার। তবে এবারই দিল্লি আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে।

শেখ হাসিনা আজও ভারতের অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। চলমান পরিস্থিতি এবং দুই দেশের কূটনৈতিক সংলাপের আলোকে, বিষয়টি আরও স্পষ্টভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews