সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক কয়েদি আত্মহত্যা করেছেন। নিহত কয়েদির নাম মিজানুর রহমান ওরফে মিজান (৫৫)। তিনি শার্শা থানার মামলা নং ০৭, তারিখ ২১/০৮/২০০৪, জিআর নং ৬৪৩/০৪ এবং এসসি নং ৫৮৯/০৬ এর ৩০২/৩৪ ধারার হত্যা মামলায় দণ্ডিত ছিলেন। নিহতের গ্রামের বাড়ি শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া গ্রামে। তাঁর পিতার নাম মোঃ আক্কাস আলী।

কারা সূত্র জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের কার্পেট তৈরির ঘরে এ ঘটনা ঘটে। সবার অগোচরে মিজানুর রহমান ঘরের এ্যাংগেলের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে কারারক্ষীরা তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।

জানা যায়, ২০২৪ সালের ২৪ জুলাই যশোরের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ, ২য় আদালত তাঁকে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড) প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছিলেন।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছে। নিয়ম অনুযায়ী তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে কারা সূত্র জানিয়েছে।

তিনি ছিলেন একজন স্বশিক্ষিত উদ্ভাবক, যিনি কোনো প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না থাকা সত্ত্বেও মেধা ও শ্রম দিয়ে ডিজিটাল ও যান্ত্রিক বিভিন্ন যন্ত্র তৈরি করে পরিচিতি পেয়েছেন, যেমন—ডিজিটাল কাঁচি, অগ্নিনির্বাপক যন্ত্র, স্বয়ংক্রিয় সেচযন্ত্র, পোড়া মবিল থেকে গ্যাস ও তেল তৈরির প্রযুক্তি, এবং শিশুদের পানিতে ডুবে যাওয়া রোধে অ্যালার্ম ডিভাইস ইত্যাদি, যা তাঁকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ‘বিজ্ঞানী মিজান’ হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews