রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ শিকারি এবং গাঁজাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বরগুনা ও নোয়াখালীতে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে হরিণের মাংসসহ শিকারি এবং গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ডিসেম্বর রবিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এর একটি আভিযানিক বরগুনার পাথরঘাটা থানাধীন কাঠালতলী গ্রাম সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১০২ কেজি হরিণের মাংসসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ডিসেম্বর রবিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এর একটি আভিযানিক দল নোয়াখালীর হাতিয়া থানাধীন ছৈয়দিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধ এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews