1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

গুলিবিদ্ধ সেই এনসিপি নেতার বান্ধবী যুবশক্তি নেত্রী তন্বী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

খুলনা:: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিকশক্তি’র কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় মোসা. তনিমা ওরফে তন্বী নামের এক নেত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে নগরীর সদর থানা এলাকা থেকে যুবশক্তির এই নেত্রীকে আটক করা হয়।

খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল-আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ নামের একটি ভবনের কক্ষে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। ওই কক্ষটি গত ১ নভেম্বর ভাড়া নিয়েছিলেন তনিমা।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, মোতালেব শিকদার রোববার রাত থেকেই ওই কক্ষে অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকে তনিমা পলাতক থাকলেও ডিবির অভিযানে তিনি ধরা পড়েন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তলের গুলির খোসা, পাঁচটি বিদেশি মদের বোতল, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব শিকদার দুই সহযোগীসহ ওই বাসায় প্রবেশ করেন। পরদিন সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে কান চেপে ধরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র মতে, রাতে ওই বাসায় অবস্থানের সময় নিজেদের মধ্যে কোনো বিবাদের জের ধরে সকালে এই গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মোতালেব শিকদার চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার নেপথ্যে থাকা অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট