শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

দাকোপে বড়দিন পালনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে ইউএনও মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও চালনা পৌরসভার প্রশাসক মোঃ বোরহান উদ্দিন মিঠু, গির্জা পরিদর্শন ,মতবিনিময় ও নগদ অর্থ প্রদান করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে চালনা পৌরসভার সেন্ট মাইকেল ক্যাথোলিক চার্চ,এ্যাসেমব্লীজ অব গর্ড চার্জ,খলিসা বেবস্টিস চার্চ সহ বেশ কয়েকটি গির্জা পরিদর্শন করেন এবং নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দাকোপ উপজেলায় ৪৩ টি গির্জার অনুকূলে প্রতে ্যকটিতে ৫০০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’।সারা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে ‘বড়দিন’ উদ্যাপন করছে।
ইত্যেমধ্যে চালনা পৌরসভায় আচাভুয়া সেন্টমাইকেল ক্যাথোলিক চার্চ দিনটি পালন উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানেও নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান কালে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের মোঃ বোরহান উদ্দিন মিঠু। এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শহিদুল্লাহ, উপজেলা আইসিটি অফিসার সমীর বিশ্বাস, দাকোপে প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল,চালনা পৌরসভার অফিস সহকারী মোঃ সোহেল হোসেন, সহ বিভিন্ন গির্জার ফাদার গন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews