শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট ও মাছসহ ১৬ জেলে আটক

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল ও ৬০০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, বাঁশখালী এর উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে মালিক পক্ষের নিকট বোটটি হস্তান্তর করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করা হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews