শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

মোংলা বন্দরের সক্ষমতা ও নিরাপত্তায় যুক্ত হচ্ছে ‘সার্চ এন্ড রেসকিউ ভেসেল’

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দরের সক্ষমতা ও নিরাপত্তা জোরদারে নতুন করে যুক্ত হচ্ছে “সার্চ এন্ড রেসকিউ ভেসেল”। বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত খুলনা শিপইয়ার্ডে অত্যাধুনিক এ নৌযানটির নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের সক্ষমতা ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক নির্মিত অত্যাধুনিক ‘সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বিশেষায়িত জাহাজটি মোংলা বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল কার্যক্রমকে সঞ্চার করবে নতুন গতিতে। পোর্ট চ্যানেল, সুন্দরবন ও গভীর সমুদ্রে যে কোন জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান (Search and Rescue), দুর্ঘটনাকালীন জরুরি চিকিৎসা সহায়তা (Medical Evacuation) এবং বিপদগ্রস্ত জাহাজকে সহায়তা প্রদানে বিশেষায়িত এই জাহাজটি অগ্রণী ভূমিকা পালন করবে।

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ডে আন্তর্জাতিক মানের এই জাহাজ নির্মাণ, প্রকৌশল খাতে বাংলাদেশের স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews