বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

মুস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি ভারতের ধর্মীয় নেতাদের

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে শুরুতেই তৈরি হয়েছে বড় বিতর্ক। ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে নাম লেখানো এই টাইগার পেসারকে মাঠে নামালে স্টেডিয়াম ভাঙচুর ও ম্যাচ পণ্ড করার হুমকি দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের ধর্মীয় নেতারা।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে এই চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের। উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কলকাতা নাইট রাইডার্সকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। নিউজ ১৮-এর তথ্যমতে, তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, তপস্বী যোদ্ধারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে, তবুও কোনো বাংলাদেশিকে খেলতে দেওয়া হবে না।

একই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কলকাতাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। ভারতের ধর্মীয় নেতাদের দাবি, বাংলাদেশে সম্প্রতি ময়মনসিংহের কারখানা শ্রমিক দীপ চন্দ্র দাস ও রাজবাড়ির অমৃত মন্ডল হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোর প্রতিবাদেই তাদের এই অবস্থান।

এদিকে মাঠের বাইরের এই অস্থিরতার পাশাপাশি মুস্তাফিজের আইপিএলে থাকা নিয়ে রয়েছে ক্রিকেটীয় অনিশ্চয়তাও। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, জাতীয় দলের প্রয়োজন এবং ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে মুস্তাফিজ কতটুকু সময় আইপিএলে থাকতে পারবেন।

অন্যদিকে, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম স্পষ্ট করেছেন, আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ রয়েছে। সেই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলে তবেই আইপিএলে অংশ নিতে পারবেন মুস্তাফিজ। ফলে পুরো মৌসুমে তাকে পাওয়া নিয়ে কেকেআর শিবিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews