1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

খুলনায় দক্ষিণাঞ্চলের মৎস্য সেক্টরের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::খুলনা শ্রিম্প টাওয়ারে আজ (বিকালে) বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) আয়োজিত মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সাথে দেশের দক্ষিণাঞ্চলের মৎস্য সেক্টরের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা বলেন, ব্যবসা শুধু নিজের লাভ মনে না করে, দেশ সেবার জন্য করতে হবে। সরকার আইন তৈরি করবে ও প্রয়োগ করবে। চিংড়ি শুধু ব্যবসা নয়, জীবন-জীবিকার জন্য এ খাত অনেক গুরুত্বপূর্ণ। নতুন আইনে এ খাতে নারীদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে। তিনি বলেন, উচ্চ পর্যায়ে সৎ থাকার পাশপাশি ব্যবসায়ে সততা আনতে হবে। ব্যবসায়ের পুরো প্রক্রিয়াতে সৎ থাকতে হবে। চিংড়ি ঘরে সাজিয়ে রাখার কোনো জিনিস নয়, এটা একটি খাদ্য, এটাতে ক্ষতিকর কিছু থাকলে মানুষের ক্ষতি হবে। জেলি পুশ করে আমরা আন্তর্জাতিক বাজার হারাচ্ছি। এ ব্যাপারে সরকার মনিটরিং বাড়াবে। তিনি আরো বলেন, বাংলাদেশ চিংড়ি ও ইলিশের দেশ, দুটিই আমাদের পরিচয় ও জিআই পণ্য। চিংড়ির ব্যাপারে কোনো আপস হবে না। হ্যাচারির সংখ্যা বাড়াতে সরকার নীতিগত সার্পোট দিবে। ফিস ফিড আমদানি না করে, উৎপাদন বাড়াতে হবে।

এ সময় মতবিনিময় সভায় বিএফএফইএর ভাইস-প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ, বিএফএফইএর প্রেসিডেন্ট মুহাম্মদ শাহজাহান চৌধুরী, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোঃ তারিকুল ইসলাম জহির বক্তৃতা করেন এবং প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএফইএর পরামর্শক সৈয়দ ইসতিয়াক।

সন্ধ্যায় বয়রায় মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ফরিদা আখতার বলেন, কোয়ালিটি ল্যাবরেটরির সততা ও নিরপেক্ষতার ওপরই সরকারের ভাবমূর্তি এবং দেশের রপ্তানি বাজার নির্ভরশীল। তিনি আরো বলেন, ল্যাবরেটরির কাজে সামান্য ত্রুটিও দেশের রপ্তানি বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা তার কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। এ কারণে মাননিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততা বজায় রাখার কোনো বিকল্প নেই।

এর আগে উপদেষ্টা রুপসা জাবুসা টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার ঘাগড়ামারী মৎস্য ঘের পরিদর্শন ও চিংড়ি চাষীদের সাথে মতবিনিময় করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট