শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, অবৈধ স্থাপনা, পাখি শিকার, অবৈধ মাটি উত্তোলন, ও সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন পাইকগাছা সেনা ক্যাম্প কমান্ডার মেজর কাজী মারুফ উল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, পল্লী বিদ্যুৎ ডিজিএম রঞ্জন কুমার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ওয়াহিদ মুরাদ, ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সানা, মো. আব্দুল্লাহ সরদার, আবুল হাসেম, পীযুষ মন্ডল, মো. খোরশেদুজ্জামান, সাংবাদিক রাজু আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের এসও রাজু হাওলাদার, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম, উপজেলা নির্বাহী অফিসের সিএ আব্দুল বারী, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সভায় উপস্থিত বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews