শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

বেনাপোল সীমান্ত থেকে নতুন মাদক উইনসেরিক্স কফ সিরাপ জব্দ, আটক দুই

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল ও আন্দুলিয়া সীমান্ত থেকে চোরাচালানী পণ্য জব্দ এবং নতুন মাদক উইনসেরিক্স কফ সিরাপসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটককৃতরা হলো-যশোরের চৌগাছা উপজেলার ইন্দ্রোপুর গ্রামের নবীছদ্দির ছেলে শাহিন আলম (৩০) এবং একই থানা জেলার গয়ড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৪)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল, আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা,উইনসেরিক্স কফ সিরাপ (WINCEREX COUGH Syrup), শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews