রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ, ইতিহাস গড়লেন জোহরান মামদানি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ২০২৬ সালের ক্ষণ গণনার জন্য যখন হাজার হাজার নিউইয়র্কবাসী টাইমস স্কয়ারে উপস্থিত ছিলেন, তখন শহরের মেয়র হিসেবে ৩১ ডিসেম্বর মধ্যরাতে একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে পবিত্র কোরআন হাতে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ‘সোনালি যুগে’ তৈরি করা হয়েছিল ওই স্টেশন। ‘একটি নতুন যুগের সূচনার’ প্রতীক হিসেবে শপথ অনুষ্ঠানের জন্য এই স্থানকে বেছে নেওয়া হয়েছে।

বর্তমানে এই স্টেশন লোকাল ‘৫ নম্বর’ ট্রেনের ঘোরার পথ হিসেবে ব্যবহৃত হয়।

মামদানি এক বিবৃতিতে বলেন, ‘এটি এমন একটি শহরের স্মৃতিস্তম্ভ, যা একসময় সুন্দর হওয়ার সাহস দেখাত এবং শ্রমজীবী মানুষের জীবন বদলে দেওয়ার মতো বড় কিছু গড়ে দিত।

তিনি আরো বলেন, ‘এই উচ্চাকাঙ্ক্ষা কেবল আমাদের অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি কেবল সিটি হলের নিচের টানেলগুলোতে আটকা পড়ে থাকা উচিত নয়, সে জন্যই এখানে এ আয়োজন।’

তিনি আরো বলেন, ‘লাখ লাখ নিউইয়র্কবাসীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।’

শপথ অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেন প্রগতিশীল আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। অনুষ্ঠানে আরো ছিলেন বামপন্থি আইকন ও ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তাকে শপথ পাঠ করান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

এ বছরের ৪ নভেম্বর প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মামদানি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। গত ১০০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র হচ্ছেন ৩৪ বছর বয়সি মামদানি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews