বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

অর্থনৈতিক সংকট ঘিরে ইরানে তুমুল বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৬

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে দেশজুড়ে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সহিংস বিক্ষোভে ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার ইরানের সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ইরানের জাতীয় মুদ্রার দরপতন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রুত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রথমে দোকানদাররা বিক্ষোভ শুরু করেন। পরে তা সাধারণ জনগণের অংশগ্রহণে দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলার সময় তিনজন বিক্ষোভকারী নিহত হন এবং আহত হন আরও ১৭ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে বিক্ষোভকারীরা পুলিশ সদর দফতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ফার্স জানিয়েছে, লোরদেগানে নিরাপত্তা বাহিনী এবং তাদের ভাষায় ‘সশস্ত্র বিক্ষোভকারীদের’ মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর আগে সংস্থাটি জানিয়েছিল যে বেশ কয়েকজন মারা গেছেন। অন্যদিকে মানবাধিকার গোষ্ঠী হেনগাও জানিয়েছে, সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

রয়টার্সের পক্ষ থেকে হতাহতের সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই ও নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ইরানে জনঅসন্তোষ ক্রমেই তীব্র আকার ধারণ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews