1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক আলী হুসাইন সহ ১২ সদস্যর পদত্যাগ

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন সহ ১২ সদস্য পদত্যাগ করেছেন।
রবিবার(১১ জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,‘আমি শেখ আলী হুসাইন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য গত ৩ জুন ২০২৫ তারিখ হইতে ১১ জানুয়ারী ২০২৬ জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানের যে অঙ্গিকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জন্ম ও পথচলা তার সাথে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে যে অসমাঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্ত এর স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাথে আর পথচলা সম্ভব নয়। আমার ব্যক্তি দর্শন এবং (এনসিপি) এর রাজনৈতিক দর্শন সংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ হতে পদত্যাগ করছি।
তিনি আরো বলেন, তবে দেশ ও জাতির কল্যাণে যে কোন প্রয়োজনে একজন সেনা সদস্য হিসেবে সর্বদা নিয়োজিত ছিলাম, অবসর জীবনে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকব কিন্তু সেটি (এনসিপি) এর কোন সদস্য হিসেবে নয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাথে আমার সঙ্গে এই কমিটিগুলোর অনেকেই একাত্মতা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের নাম ও পদবী নিচে উল্লেখ করা হলো।
পদত্যাগ কারি অন্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয় কারি কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন,শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো: হাসান শেখ, মোঃ শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন,মোঃ জনি,মুনিয়া আক্তার জেনি,মোঃ রাতুল আহসান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট