1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

৪০ বার হজ করা ১৪২ বছরের বৃদ্ধের ইন্তেকাল

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদির সবচেয়ে প্রবীণ ব্যক্তি নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ইন্তেকাল করেছেন। ১৪২ বছর বয়সী এই বৃদ্ধ তার জীবদ্দশায় ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছেন।

রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দাহরান আল জাবে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় ৭ হাজার মানুষ অংশ নেন। পরে তাকে তার নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়।

জানা গেছে, নাসের বিন রাদান অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। পবিত্র কাবা শরিফ ও হজের প্রতি তার ছিল গভীর অনুরাগ। দীর্ঘ জীবনে শারীরিক সক্ষমতা বজায় রেখে তিনি ৪০ বারের বেশি হজ সম্পন্ন করেছেন, যা স্থানীয়দের কাছে এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

মৃত্যুকালে তিনি সন্তান ও নাতি-নাতনিসহ মোট ১৩৪ জন বংশধর রেখে গেছেন। তার জীবনের আরেকটি বিস্ময়কর অধ্যায় হলো, ১১০ বছর বয়সে তিনি সর্বশেষ বিয়ে করেছিলেন এবং সেই বয়সেও তিনি এক কন্যাসন্তানের বাবা হন।

নাসের বিন রাদান আধুনিক সৌদি আরব রাষ্ট্র হিসেবে একীভূত হওয়ার আগেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সবার শাসনামল প্রত্যক্ষ করেছেন।

সূত্র: গালফ নিউজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট