রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: মহিলাদল নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকার আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট ২ আসন (বাগেরহাট সদর ও কচুয়) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে
৩নং গোটাপাড়া ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোটাপাড়া ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী মোসাঃ মেঘনা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য সরদার অহিদুজ্জামান পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সহ সভাপতি শিরিনা আক্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি বাসারাত হালদার, সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমানসহ কর্মসূচিতে সদর উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews