রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছা পৌরসভার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে চলমান সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে পুনরায় প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

শনিবার (১৭ জানুয়ারি) তিনি শিববাটী বাইতুন নুর জামে মসজিদ থেকে টিটিসি কলেজ পর্যন্ত প্রায় ৬৭০ মিটার সড়কে চলমান বিটুমিনাস কারপেটিং কাজের সার্বিক অবস্থা পরিদর্শন করেন।

জানা যায়, গত ১০ জানুয়ারি প্রথম দফা পরিদর্শনকালে সড়কের কয়েকটি স্থানে ত্রুটি পরিলক্ষিত হলে পৌর প্রশাসক সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে ৭ দিনের মধ্যে ত্রুটিগুলো সংশোধনের নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান তনুশ্রী এন্টারপ্রাইজ নির্ধারিত সময়ের মধ্যেই চিহ্নিত ত্রুটিসমূহ যথাযথভাবে সংশোধন করে।

এরই ধারাবাহিকতায় শনিবার পুনরায় সাইট পরিদর্শনে এসে পৌর প্রশাসক সংশোধিত কাজের মান যাচাই করেন। এ সময় তিনি উন্নয়ন কাজের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এদিকে স্থানীয় এলাকাবাসী সড়ক উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। কাজ সম্পন্ন হলে যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে পৌরসভার সহকারী প্রকৌশলী লিংকন আলীসহ সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews