রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো- জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

দাকোপ প্রতিনিধি:: আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী দাকোপে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।
শনিবার বেলা ১২ টায় দাকোপ উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি জামায়াত কর্মিদের সততা দেশ প্রেম ও ন্যায় নিষ্ঠার কথা তুলে ধরে বলেন, আসন্ন নির্বাচনে আমি নির্বাচীত হতে পারলে এ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা বঞ্চনার অবসান ঘটানোর পাশাপাশি ঘুষ দূর্ণীতি লুটপাট চাঁদাবাজি নির্মূল করবো। অতীতের রাজনীতির ধারা পরিবর্তন করে এই জনপদকে সম্প্রীতি আর শান্তির জনপদে পরিনত করবো। তিনি নির্বাচনে সাংবাদিকদের গঠনমূলক সহযোগীতা কামনা করেন। দাকোপ উপজেলা জামায়াতের ব্যবসায়ী সংগঠনের সভাপতি আলহাজ্ব জি এম ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আল আমিন গোলদার, চালনা পৌরসভা জামায়াতের আমির হাফেজ নজরুল ইসলাম ও দাকোপ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নূরনবী ঢালী।
একই স্থানে বেলা ২ টায় উপজেলা জামায়াত আয়োজিত উপজেলার হিন্দু ধর্মীয়নেতা পুরোহিতদের এক সভায় কৃষ্ণ নন্দী প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সহসাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আকতারুজ্জামান। উপরে উল্লেখিত নেতৃবৃন্দসহ আরো বক্তৃতা করেন ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্যা, কামারখোলা ইউনিয়ন জামায়াত আমির মাওঃ আবুল হাসান, এ্যাডঃ আমিনুল ইসলাম, মোঃ আবু সাঈদ, চালনা পৌরসভা জামায়াতনেতা সত্যজিত বাওয়ালী, হিন্দু ধর্মীয়নেতা দুলাল মন্ডল, মৃদুল মোড়ল, রবেন চক্রবর্তী, কিশোর কুমার ব্যানার্জী, প্রদীপ চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews