রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

দেশের জনগণ স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে অধির আগ্রহে অপেক্ষা করছেন-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশের জনগণ স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে অধির আগ্রহে অপেক্ষা করছেন। বিগত নির্বাচনগুলোতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। প্রতিটি নাগরিক যেন ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে এজন্য সরকার কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা আজ (সোমবার) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় জনগোষ্ঠী হচ্ছে তরুণ এবং অর্ধেকের অধিক বা ৫২ শতাংশ হলো নারী। এই তরুণ সমাজের স্বপ্ন ছাড়া গণতান্ত্রিকধারাকে ফিরিয়ে আনতে পারবো না। ৫২ শতাংশ নারীকে যারা মনে করেন উপেক্ষা করে, অবজ্ঞা করে ও পাশে ফেলে দিয়ে এগিয়ে যাবেন তারা বড় ভুল করবেন। বাংলাদেশ আজ সেখানে দাঁড়িয়ে নেই। ২০২৪ এ গণআন্দোলনে ছেলেদের পাশাপাশি হাজার হাজার মেয়েরা প্রথম সারিতে দাঁড়িয়ে ছিলো। পুরুষদের পাশাপাশি নারীরা বার বার দেশটাকে রক্ষা করেছে। তিনি আরও বলেন, সময় এসেছে তরুণদের স্বপ্নে দেশটা গড়া। আমরা স্বপ্ন দেখিনা, স্বপ্ন দেখে তরুণরা। তরুণদের নেতৃত্ব দিতে হবে, আমরা তাদের অনুসরণ করবো। উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে সকলকে গণভোটে ‘হ্যা’ ভোট প্রদানের আহবান জানান।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ বক্তৃতা করেন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

পরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

বিকালে উপদেষ্টা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews