রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছায় সরল দীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী সরল দীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়েছে। উপজেলা প্রশাসন, পাইকগাছা পৌরসভা এবং উন্নয়ন সহযোগী সংস্থা নবলোকের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে সোমবার(২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময়ে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, সহকারী প্রকৌশলী লিংকন আলী, প্রধান সহকারী জিয়াউর রহমান, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, প্রকল্প ব্যবস্থাপক বি.এম নাহিদ হাসান, প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজ, প্রজেক্ট অফিসার (ইঞ্জিনিয়ার) সাজ্জাদ সরকার, প্রজেক্ট অফিসার মুক্তা বিশ্বাস ও কমিউনিটি মবিলাইজার নুরজাহান পারভিন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে অবহেলিত সরল দীঘির পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় দীঘির চারপাশের ময়লা-আবর্জনা অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পৌরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews