রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ মঙ্গলবার বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি এবং দক্ষ নেতৃত্বগুণের বিকাশ হয়। ইলেক্ট্রনিক ডিভাইস থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের নজর রাখতে হবে। খুলনাঞ্চলে খেলাধুলার ঐতিহ্য সম্মানটাকে ধরে রাখতে সকল খেলোয়াড়দের প্রতি আহবান জানান অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক (কলেজ) এস, এম সাজজাদ হোসেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল সহকারী পরিচালক (কলেজ) মো: ইনামুল ইসলাম ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews