সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে বিদেশি মদ ও নগদ টাকাসহ নারী আটক

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর শহরের মাদরাসা রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিস ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ।

আটক মাদক কারবারির নাম সাফিয়া বেগম (৫৬)। তিনি মাদরাসা রোডের বাসিন্দা আব্দুর রহিমের স্ত্রী।

২১ জানুয়ারি বুধবার সকালে এতথ্য নিশ্চিত করেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারী বুধবার রাত ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ নৌবাহিনী মোংলা কন্টিনজেন্ট ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী মোংলা পৌর শহরের মাদরাসা রোড এলাকার একটি বাড়িতে তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ ও ২টি ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ সাফিয়া বেগমকে আটক করা হয়।

এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। মামলা দায়ের শেষে সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews