1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

পাইকগাছায় ওয়াবদা কেটে অবৈধ লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় ওয়াবদা বেড়িবাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও ২৩ নম্বর পোল্ডারের বাসিন্দারা। বুধবার (২১ জানুয়ারি) বিকালে

লস্কর ইউনিয়নের চৌকিদার মোড় সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ আবুল হাসান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সরদার আব্দুল মাজেদ, মাহবুব জোয়ার্দার, মাসুম জোয়ার্দার, ভূমিহীন সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র মণ্ডল, ভূমিহীন নেত্রী ইতিকা মণ্ডলসহ এলাকার স্থানীয় জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ওয়াবদা বেড়িবাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি প্রবেশ করানোর ফলে কৃষিজমি লবণাক্ত হয়ে পড়ছে, মিঠাপানির উৎস দূষিত হচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে সাধারণ কৃষক ও ভূমিহীন মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।

মানববন্ধন থেকে অবিলম্বে অবৈধ লবণ পানি উত্তোলন বন্ধ, ক্ষতিগ্রস্ত ওয়াবদা বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

এছাড়াও জেলা প্রশাসক ও সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ লবণ পানি উত্তোলনের অভিযোগে মোঃ আবুল হাসান উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২১ জানুয়ারি একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট