1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধে পর্যটন খাতে ‘মহাসংকট’, বিশ্বজুড়ে আটকা হাজারো পর্যটক ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন সামাজিক সুরক্ষায় নতুন দিগন্ত: ‘ফ্যামিলি কার্ড’ যুগে বাংলাদেশ পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য আটক দাকোপে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নকীব মিজানুর রহমান ; বাগেরহাট প্রতিনিধি:: নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩জানুয়ারি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ( পিআইবি) এর উদ্যোগে ও বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
জেলা পরিষদের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে বাগেরহাট জেলার ৯ টি উপজেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ভুয়া তথ্য, অপ তথ্য, কুয়া সংবাদ, হেট স্তপিচ, গুজব, প্রোপাগান্ত্ত্বডা ইত্যাদি মোকাবেলা গুরুত্ব ফ্যাক্টচেকিং তথ্য, ছবি ও ভিডিও যাচাই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
আজকের পত্রিকার সিনিয়র রিপোটার মোঃ হুমাউন কবীর অংশগ্রহণকারী সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক দিকনির্দেশনা তুলে ধরেন। প্রথম দিনে (২১জানুয়ারি) আলোচনা করেন ডেইলি স্টার এর সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আজকের পত্রিকা সিনিয়র রিপোর্টার মোঃ হুমায়ুন কবীর, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ আবু সাঈদ শুনু, সহ সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট