রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছায় শীতার্তদের মাঝে বনবিবি’র শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাইকগাছায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে পাইকগাছা নতুন বাজারস্থ বনবিবি কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বনবিবি সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এবং সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরি রানী সাধু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি সাংবাদিক মোঃ আজিজুল ইসলাম, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আহম্মেদ আলী বাচা, পরিবেশকর্মী গণেশ দাশ, শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রকাশ ঘোষ বিধান বলেন, বর্তমানে কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে দেশের অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কেবল করুণা প্রদর্শন নয়, এটি মানবিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য হৃদয়ের মানবতাবোধ জাগ্রত করে সবাইকে এগিয়ে আসতে হবে।

এদিকে এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-র প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন প্রেসক্লাব পাইকগাছা ও পরিবেশবাদী সংগঠন বনবিবি’র নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews