রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পিআইও রাজীব বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আযহার আলী, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার, আবুল হাসেম, পীযুষ মন্ডল, খোরশেদুজ্জামান, ইউএনও সিএ আব্দুল বারী, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল, প্রধান শিক্ষক আঃ ওহাব, দেবাশীষ সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews