রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছায় ফ্রি চক্ষু ও ডেন্টাল চিকিৎসা পেল সাড়ে ৩ শতাধিক রোগী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলায় সাড়ে তিন শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু ও ডেন্টাল চিকিৎসা সেবা পেয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার খড়িয়া বিনাপানী স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি চক্ষু ও ডেন্টাল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৫০ জন রোগীর মাঝে বিনামূল্যে চশমা, দাঁতের ওষুধ, টুথপেস্টসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া চক্ষু পরীক্ষা শেষে ৩০ জন ছানি রোগী শনাক্ত করা হয়। এসব রোগীকে পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশন, এক মাসের ওষুধ ও চশমা প্রদান করা হবে।

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চক্ষু ইউনিট এবং পাইকগাছা আমেনা ডেন্টাল কেয়ারের চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
চক্ষু চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. সোহানুর রহমান এবং ডেন্টাল চিকিৎসা প্রদান করেন ডেন্টিস্ট মো. মহব্বত আলী গাজী। গ্রামীণ চক্ষু হাসপাতালের অর্গানাইজার আরাফাত হোসেন টিম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন।

ক্যাম্প প্রসঙ্গে আয়োজক সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন, অবহেলিত এই জনপদের মানুষের কথা বিবেচনা করে বিগত বছর থেকে নিজ উদ্যোগে ফ্রি চক্ষু ও ডেন্টাল চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছি। আগামী বছরগুলোতেও আল্লাহ চাইলে গরিব ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের মানবিক ও সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews