1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা পর্যালোচনার লক্ষ্যে পাইকগাছা উপজেলার চাঁদখালী ও লতা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এসব ভোটকেন্দ্র পরিদর্শনে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ, ভোটগ্রহণ কক্ষের ব্যবস্থা, নিরাপত্তা প্রস্তুতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাসসহ বিজিবির সদস্যবৃন্দ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, এবারে পাইকগাছা উপজেলায় মোট ৮৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৬টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট