শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

সকল ধর্মের অনুসারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার; মাওঃ আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ইসলামী নীতিমালার আলোকে সৎ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত ব্যবসা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কপিলমুনি বাজার শুধু মুসলমানদের নয়, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বাজারকে কেন্দ্র করে হাজারো হিন্দু ব্যবসায়ী, কারিগর ও শ্রমজীবী মানুষ তাদের জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুদৃঢ় অঙ্গীকার।

কপিলমুনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এবং হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শেখ কামাল হোসেন, জেলা টিম সদস্য কাজী তামজিদ আলম, প্রফেসর আব্দুল মোমিন সানা, এডভোকেট আব্দুল মজিদ এবং ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী।

জনসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত পাইকগাছা–কয়রা অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও শিল্পখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews