রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩১

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন।

শুক্রবার জুমার নামাজের সময় শক্তিশালী এ বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি।

২০২৩ সালে পেশোয়ারে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তানে কোনো মসজিদে এটিই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পাকিস্তান তেহরিক ই তালেবান বা টিটিপির এক সন্ত্রাসী এ বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।

সংবাদমাধ্যম সিএনএনকে পুলিশ জানিয়েছে, জুমার নামাজের সময় যখন মসজিদে মুসল্লিদের ভিড় ছিল, ঠিক তখনই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

বার্তাসংস্থা এএফপিকে একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, হামলাকারীকে মসজিদের প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষীরা আটকে দিলে তিনি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার জন্য ১৬৯ জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় মসজিদের জানালার গ্লাসগুলো সব ভেঙে গেছে এবং ভেতরে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত বছরের নভেম্বরে এক আত্মঘাতী বোমা হামলাকারী ইসলামাবাদ ডিস্ট্রিক্ট জুডিশিয়াল কমপ্লেক্সের গেটে নিজেকে উড়িয়ে দিয়েছিলেন, যাতে ১২ জন নিহত হন।

এ ছাড়া ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলের সামনে ময়লার ট্রাকে বিস্ফোরণে ৬৩ জন নিহত ও ২৫০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

সূত্র: সিএনএন, এএফপি ও আলজাজিরা

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews