1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

বেনাপোলে আমদানি-রপ্তানি গেট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় ভারত থেকে আমদানিকৃত পন্যবাহী WB-11,D-0397 নম্বরের একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নেশা জাতীয় ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ) দুপুর ২টার সময় বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটে ভারতীয় একটি ট্রাকে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা WB-11,D-0397 নম্বরের ট্রাকটির ভেতর থেকে অবৈধ নেশা জাতীয় ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট জব্দ করে করে। অভিযানে আনার গাজী (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে (ট্রাক চালক) আটক করা হয়। আটক আনার গাজী ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থানার মনিগ্রামের সুখপুকুর এলাকার হাজরা গাজীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত ১৬০০ পিস অবৈধ নেশা জাতীয় ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ আটক ভারতীয় নাগরিক আনার গাজির নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট