শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রস্তুতি গ্রহণ

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে সার্বিকা নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহীন রহমানের সভাপতিত্বে ৮ ফেব্রুয়ারি দুপুরে বন্দরের সভাকক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বন্দরের এবং মবক’র আওতাধীন সকল শিল্প প্রতিষ্ঠান সমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিণগ এবং মবক’র আওতাধীন ২৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিণের সমন্বয়ে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় ও সমন্বয় সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ চলাকালিন সময়ে মবক’র সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। মবক এলাকায় নির্বাচনকালীন সময়ে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিরাপত্তা সেল ওপেন করা হয়েছে যার ম্যাধমে নির্বচনকালীন সময়ে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদান করা হবে। এছাড়াও, আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মবক’র নিরাপত্তা সদস্যদের সমন্বয়ে রাত্রিকালীন টহল বৃদ্ধি, অভিযান বৃদ্ধি, চ্যানেল এবং জেটি এলাকার নিরাপত্তায় বোট পেট্রল বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরাদার করার সিদ্ধান্ত গৃহিত হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews