রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৩দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত টানা ৩ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে নির্বাচন শেষে আগামী শনিবার যথারীতি পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে।

বেনাপোল সি অ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় যাবেন। ফলে এই পথে ৩ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, দেশে নির্বাচনের কারণে আগামী তিনদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews