বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

চিতলমারীতে স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতা রুখতে ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারী) রাত ৯ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ এ মতবিনিময় সভার আয়োজনে করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খানের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ শেখের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মোঃ রাজু খান, মোঃ এলাহী মোল্লা, মোঃ শামীম শেখ, মোঃ লিসন শেখ, মোঃ সাঈদ শেখ, মোঃ সোহেল মুন্সি, মোঃ আসলাম শেখ, মোঃ হাফিজুল শেখ ও মোঃ রাসেল ফকিরসহ সাতটি ইউনিয়নের সভাপতি এবং সাধারন সম্পাদক।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান বলেন, ‘দীর্ঘ ১৭ টি বছর আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। আল্লাহর অশেষ রহমতে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার গঠন করবে। তাই আমরা কোন প্রকার সহিংসতায় জড়াবো না ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews