বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় গতি আনতে পাইকগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

“নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪০ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রযুক্তির যথাযথ ব্যবহার, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ, সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বআরোপ দেন বক্তৃতারা। এছাড়াও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সময়মতো ও সঠিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতের অন্যতম শর্ত। জন্ম নিবন্ধন একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে অপরিহার্য; একইভাবে মৃত্যুনিবন্ধন সরকারি পরিসংখ্যান ও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা ও সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত, সহজ ও নির্ভুল সেবা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews