1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার

ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহোদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২) কে ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতার কাজ করতে গেলে যাচাই বাছাইয়ের পর তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃত দুই সহোদর সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান হালুরগাঁন এলাকার জালাল উদ্দিন এর ছেলে।

আটককৃত শামিম হোসেন জানায়, তারা বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে জড়িত। স্থানীয় পারিবারিক গন্ডোগোলের একটি মামলা তাদের নামে রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম সাখাওয়াত হোসেন জানান, উক্ত দুই সহোদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট দিলে যাচাই বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক গন্ডোগোল এর জেরে হত্যা মামলা পাওয়া যায়। কালো তালিকায় তাদের দুই ভাইয়ের নাম ছিল। এরপর তাদের গ্রেপ্তার করে ইমিগ্রশনের আনুষ্ঠানিক কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায়, সুনামগঞ্জ জেলার দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানার সাথে যোগাযোগ করে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে গত দেড় বছরে ভারতে পালানোর চেষ্টাকালে প্রায় ৪০ জনের মত পাসপোর্টধারী যাত্রীদের হত্যা ও বিস্ফোরণ মামলার গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট