1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে উগান্ডার কৃষকের বিশাল সংসার যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার পবিত্র হজ পালনে সস্ত্রীক সৌদি গেলেন সেনাপ্রধান শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাগেরহাটে কৃষকে কুপিয়ে হত্যার ঘটনার ৪ দিন পর মামলা দায়ের চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার বিকল্প নেই-জাতীয় সংসদের হুইপ পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালিত সুন্দরবনে দুই দস্যুবাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার

পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের জন্য প্রস্তুত করা এবং তাদের স্বাক্ষরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিভিন্ন এলাকায় পরিচালনা করছে “শিকড় শিখন কেন্দ্র”।

মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) পাইকগাছা এরিয়া প্রোগ্রাম কর্তৃক পরিচালিত বাতিখালী খ্রিস্টান মিশন এলাকায় “হাতেখড়ি শিখন শিকড় কেন্দ্র” পরিদর্শন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব ইসহাক সরদার, স্পন্সরশিপ ও শিশু সুরক্ষা অফিসার দিপল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার শিল্পী রায় এবং জুনিয়র অফিসার রিনি ম্যাগডালিনা পাড়ই।

পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তা লার্নিং রুটস সেন্টারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কোমলমতি শিশুরা কর্ণার গেম, বাইরের খেলাধুলা, গান ও নাচের মতো বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করছে, তা তাদের সার্বিক বিকাশে অত্যন্ত সহায়ক। প্রয়োজনে প্রতিটি ইউনিয়নে এ ধরনের কেন্দ্র পরিচালনার জন্য ঘর বরাদ্দসহ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন পাইকগাছা উপজেলায় বর্তমানে মোট ৪০টি লার্নিং রুটস সেন্টার পরিচালনা করছে। এসব কেন্দ্রের মূল লক্ষ্য ৩ থেকে ৫ বছর বয়সী প্রায় এক হাজার শিশুর বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আবেগীয়, ভাষাগত এবং শারীরিক বিকাশ নিশ্চিত করে তাদের আনুষ্ঠানিক বিদ্যালয়ে ভর্তির উপযোগী করে গড়ে তোলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট