বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

খুলনায় দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনায় বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হযেছে।
জার্মান কর্পোরেশন এবং জার্মান ডক্টারস্ এর অর্থায়নে বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় খুলনার সিটি ইন অভিজাত হোটেলের হলরুমে দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহাফুজা খাতুন।
প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, খুলনা বিশ^ বিদ্যালয়ের অধ্যাপক ড. জগদিস জোয়াদ্দার, খুলনা বিশ^ বিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া হাসান, খুলনা বিশ^ বিদ্যালয়ের অধ্যাপক ফেরদাউসী জাহান ঐশী, দাকোপ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরে উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ, বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব রায়, প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েত শরীফ, ইউপি সদস্য মানিক কুমার জয়, ইউপি সদস্য জয় কুমার মিস্ত্রী, ইউপি সদস্য হিল্লোল সরকার, পরিবেশ কর্মী ইসরাফিল বয়াতি, দলিত প্রকল্পের তপন কুমার, উত্তম দাস, মিল অফিসার রাইমোহন সরকারসহ জিও এনজিও প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিক বৃন্দ।
প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনের স্বাস্থ্য ও সচেতনতা, নিরাপদ পানির ব্যবহার, খাদ্যও পুষ্টি কার্যক্রম, টেকসই ও সম্মিলিত কৃষি উন্নয়ন এবং জীবিকা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন, জলবায়ূ পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, টেকসই কৃষি প্রযুক্তি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, মাতৃ ও শিশুস্বাস্থের উন্নয়ন এবং অপুষ্টি হ্রাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews