শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

মোংলা বন্দরের উন্নয়নে কোন বৈষম্য থাকবে না -নৌ পরিবহনমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে চট্রগ্রাম বন্দরের মতই সফল বন্দর হিসেবে গড়ে তোলা হবে। এক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। কারন দুটো বন্দরই আমাদের। আগামী ৬ মাসের মধ্যে মোংলা হবে আরো উন্নত মানের বন্দর।

২১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নৌমন্ত্রী আরো বলেন, ভৌগোলিক কারনে মোংলা বন্দরের গুরুত্ব রয়েছে। জাতীয় অর্থনীতিতে এ বন্দরের ভূমিকা আরো বাড়ানো প্রয়োজন। এজন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদি যেসব উন্নয়ন পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) এ কে এম আনিসুর রহমান, পরিচালক (বোর্ড) কালা চাঁদ সিংহ, পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন, সিনিয়র উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান সহ সড়ক ও জনপথ বিভাগ এবং রেলপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং পুলিশ বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

পরে জেটি চত্বরে মোংলা বন্দরের বিভিন্ন অপারেশনাল কার্যক্রম বিষয়ে নৌমন্ত্রীকে অবগত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews