রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে কাঁশির সিরাপসহ (নেশা জাতীয়) আটক – ২

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে কাঁশির সিরাপসহ (নেশা জাতীয়) ২ জন আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটকরা হলো-ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর গ্রামের কামরুল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৩) ও যশোর জেলার চৌগাছা উপজেলার কুরিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে শহিদ হোসেন প্রান্ত (২৩)। সিরাপ সহ মেহেদী ও প্রান্তকে মাদক মামলায় যশোর কতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি’র সদস্যরা সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৯৭ বোতল কাঁশির সিরাপসহ (নেশা জাতীয়), দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews