শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন চিতলমারী উপজেলার বাবুল শেখ নামের এক ভুক্তভোগী। শনিবার(২১ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাশাপাশি সুষ্ঠ তদৗল্প সাপেক্ষে অপ-প্রচার যিনি করেছেন তার বিচার দাবী করেছেন। লিখিত অভিযোগে বলেন, সম্প্রতি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রতিমা ভাঙার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে আমার নাম জড়িয়ে
যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার দিন ও সময় আমি কিংবা আমার ছেলে কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এমনকি ঘটনাস্থলটি আমার ব্যক্তিগতভাবে পরিচিতও নয়। সেখানে সংঘটিত কোনো হামলা, ভাঙচুর বা প্রতিমা ভাঙার ঘটনার সঙ্গে আমার বা আমার পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে, এই ঘটনার পেছনে রয়েছে দীর্ঘদিনের এশটি জমিজমা সংক্রান্ত বিরোধ। আমার স্ত্রীর মালিকানাধীন ২৮ শতক জমি রয়েছে। প্রায় ১৭ বছর আগে আমি সরল বিশ্বাসে ধ্রুব বিশ্বাস (পিতা– কালা চাঁদ বিশ্বাস)-কে উক্ত জমি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম। ব্যবসায়িক কারণে দীর্ঘ সময় এলাকার বাইরে থাকায় আমি নিয়মিতভাবে জমির তদারকি করতে পারিনি।পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ সাজিয়ে আমাকে আসামি করার চেষ্টা করে। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews