শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

বাগেরহাটে নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট শহরের উদয়ন সভাকক্ষে যৌথভাবে আয়োজন করে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট । প্রকল্পটিতে অর্থায়নে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাড়াপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির । ৯টি ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী,তালাকপ্রাপ্ত,বিধবা, যুব প্রতিনিধি সহ কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সকলেই উপস্থিত ছিলেন।
কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সাধারন সম্পাদক বলেন,
প্রশাসনের সাথে নাগরিকদের এ ধরণের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়র নাগরিক ফোরাম কাজ করে যাচ্ছে। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করার লক্ষ্যে এসডিজি ৫ ও ১৬ বাস্তবায়নে উদয়ন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এসময় আরো বক্তব্য রাখেন-রাজীব কুমার সাহা,শেখ হায়দার আলী, মহুয়া সুলতানা রিমা,সেলিনা বেগম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews