1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম ও কক্সবাজারে কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক পাইকগাছায় ৩৬ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড শার্শার সীমান্তে ১,৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদেরকে কোথাও স্থান দেওয়া হবে না-ধর্মমন্ত্রী খুব দ্রুত ২ হাজার ৭শ পুলিশ কনস্টেবল নিয়োগের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদোন্নতি পাওয়া দুই জেনারেলকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শনে সংশ্লিষ্ট কতৃপক্ষ মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক সভা

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক সভা

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষক-শিক্ষিকার ভূমিকা শীর্ষক’ আলোচনা সভা সোমবার খুলনা পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম। বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের সহযোগিতায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। দিনদিন এর প্রসারতা নারী-পরুষের মাঝে বড়েই চলছে। সুস্থ দেশ ও জাতি গড়তে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এটিকে নির্মূল করা সম্ভব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পূর্বে পরিবার থেকেই শিক্ষার হতেখড়ি হয়ে থাকে। শিক্ষার মাধ্যমে মানুষ কাক্সিক্ষত আচার-আচরণের লক্ষ্যে পৌঁছাতে পারে। শিক্ষকেরাই পারে কোমলমতি সন্তনদেরকে গাইড লাইনের মাধ্যমে সঠিক শিক্ষা দিতে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা উন্নত বিশে^র মতো সচেতন না হওয়ার ফলে আমরা বিভিন্ন সময়ে নানা জটিল সব রোগের দ্বারা আক্রান্ত হয়ে পড়ছি। তাই পরিবেশ সুরক্ষা ও মাদকাসক্তির এই ভয়াবহতা থেকে বের হয়ে আসাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয় বহন করে।
সভায় অন্যান্য অতিথিরা বলেন, আধুনিক ডিভাইস মাদকের মতোই ভয়াবহ। কোমলমতি সন্তানেরা এই ডিভাইসের প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ছে। যার ফলে তারা মনের সুকুমার বৃত্তি চর্চা থেকে বিরত হয়ে পড়ছে।
খুলনা পিটিআই এর সুপারিনটেডেন্ট মোহা: তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়েন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: হারুন অর রশীদ, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাড. শেখ জাকিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: রকিবুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন পিটিআই এর সহকারী সুপারিনটেডেন্ট আব্দুল আল মামুন খান। সভায় সুশীল সমাজের প্রতিনিধি রুমা মন্ডল বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. শেখ অলিউল ইসলাম।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট