রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শার্শার সীমান্তে ১,৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১ হাজার ৫৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নারী রুপিয়া খাতুন (৪০) সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত পথে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জানান ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ।

তিনি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ সোমবার বিকালে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১,৫৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews