বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এবার ব্রেক ফেল করায় দুমড়ে-মুচড়ে গেল ভারতীয় যুদ্ধবিমান

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: আবারও ক্র্যাশ করলো ভারতের বিমানবাহিনীর (আইএএফ) তৈরি হালকা যুদ্ধবিমান তেজস। এবার তো সেনাঘাঁটিতে অবতরণ করতে গিয়ে ছিটকে পড়েছে রানওয়ে থেকে। দুমড়ে-মুচড়ে গেছে ওই তেজসটি। আর এই বিমানটি ক্র্যাশ করেছে গত ৭ ফেব্রুয়ারি।

সোমবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেনাঘাঁটিতে অবতরণের সময় ব্রেক কাজ না করায় রানওয়ে থেকে ছিটকে পড়ে ভারতের বিমানবাহিনীর (আইএএফ) তেজস হালকা যুদ্ধবিমানটি। এতে যুদ্ধবিমানটির কাঠামো মারাত্মকভাবে দুমড়ে–মুচড়ে যায়।

দুর্ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারি একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ঘটে। তবে বিমানটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ভারতীয় বিমান বাহিনী আরো একটি তেজস বিমান হারিয়ে ফেলল বলেই মনে করা হচ্ছে।

সূত্র বলেছে, এই দুর্ঘটনার পরে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) প্রায় ৩০টি তেজস জেট বিমানে কার্যক্রম পুরোপুরি স্থগিত রেখেছে, যাতে সেগুলোর বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা করা যায়।

একটি সূত্র পিটিআইকে বলেছেন, ‘বিমানটি সম্ভবত ব্রেক বা অন্য কোনো সিস্টেমের ত্রুটির কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে পাইলট নিরাপদে ইজেকশন করেছিলেন এবং গুরুতর আহত হননি। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজসের তৃতীয় দুর্ঘটনা এটি।

প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চে জয়সালমেরের কাছে, যেখানে পাইলট নিরাপদে ইজেকশন করেছিলেন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের নভেম্বর মাসে দুবাই এয়ারশোতে একটি বিমান প্রদর্শনের সময়, যেখানে পাইলট নিহত হন। নভেম্বরের এই দুর্ঘটনার তদন্ত এখনও চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews