শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলায় আলোচিত পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গাজী মশিউর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানার গাতিপাড়া গ্রামে হামলার শিকার হয়ে পল্লী চিকিৎসক আল-আমিন (৩৫) মৃত্যু হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরবর্তীতে র‍্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি সন্দেহভাজন আরও তিনজনকে আটক করে থানা পুলিশ। তারা হলেন-যশোরের শার্শা উপজেলার দক্ষিন বুরুজবাগান গ্রামের আবুল হোসেনের ছেলে আলাউদ্দিন আলা, একই গ্রামের জামির হোসেনের ছেলে লালন হোসেন ও আব্দুল কাদেরের ছেলে সেলিম মিয়া।

শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews