শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

যশোর-বেনাপোল মহাসড়কে একটি বাস তল্লাশি করে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর-বেনাপোল মহাসড়কে একটি বাস তল্লাশি করে কোটি টাকার ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।আটক আব্দুর রউফ যশোর জেলার শার্শা উপজেলার রামপুর লাউতারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি)সকালে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে একটি বাসে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে আটক করেন। পরে তার প্যান্টের পকেটে তল্লাশি করে ৫৮২ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণের বার, ২টি মোবাইল এবং নগদ ১০,৬৯০ টাকা আটক জব্দ করেন বিজিবি। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য কোটি টাকার উপরে বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আব্দুর রউফ ঢাকার ধুলাইপার এলাকা থেকে এসব স্বর্ণ পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের দিকে নিয়ে যাবে। ভোর থেকে বিজিবির একটি টহল পার্টি আগে থেকে দরগা ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিল। সেখানে আসলে তার গতিরোধ করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এসব স্বর্ণের বার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews